যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেনি: পানিসম্পদ মন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন: যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেনি: পানিসম্পদ মন্ত্রী
যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। ন্যায়ের রাজনীতির সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই ইনসাফ এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই। সেখানে তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে।এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মহান কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে বাংলাদেশেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেও আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে।
নিউজটি পোস্ট করেছেন :
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর
কমেন্ট বক্স