গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।এনিয়ে চলতি মাসে হলো ৩৬ জনের মৃত্যু। আর চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।মাস অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জনের মৃত্যু ছিল এবং জুলাই মাসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ছাড়া মার্চ, এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রন্তও হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি।এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শানাক্ত হয়।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর