নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
প্রতিটি সাফল্যের পেছনের রয়েছে ভিন্ন এক ইতিহাস। অনেক সময় সেই যাত্রায় জড়িয়ে থাকে স্বপ্ন বাস্তবায়নের আনন্দ, কোনো কোনো সময় বৈরী পরিস্থিতির সঙ্গে তীব্র সংগ্রাম, আবার কখনো সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করার সাহস।
এইরকম কিছু সংগ্রামী নারীর অনুপ্রেরণাদায়ক গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরে শুরু হয়েছে একটি অভিনব পডকাস্ট শো। যার নাম দেওয়া হয়েছে ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’, আর এটি নিবেদন করছে মেরিল সিরাম সোপ বার।
মেধাবী উপস্থাপিকা এশা রুশদীর সাবলীল সঞ্চালনায় এই পডকাস্টের বিভিন্ন পর্বে দেশের নানা ক্ষেত্রের প্রতিষ্ঠিত, সাহসী এবং অনুকরণীয় নারীরা অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।
পডকাস্টের আলোচনায় অতিথিরা নিজেদের পেশাগত জীবনের শুরুর দিকের বাধা-বিপত্তি, ব্যর্থতার গ্লানি কাটিয়ে পুনরায় সাফল্যের পথে ফেরার গল্প, নিজেদের সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বপ্নের প্রতি অটল থাকা, সমাজ নির্ধারিত গণ্ডি পেরিয়ে সামনে এগোনোর প্রতিবন্ধকতা এবং প্রতিটি বড় অর্জনের পেছনের কঠোর পরিশ্রম ও বিশ্বাসের কথা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
শুধু পেশাগত বা ব্যক্তিগত সংগ্রামই নয়, এই অনুষ্ঠানের একটি অন্যতম প্রধান ও বিশেষ পর্বে গুরুত্ব দেওয়া হয়েছে ত্বকের সঠিক পরিচর্যা এবং নিজের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ের ওপর।
আমাদের সমাজে ত্বক ও রূপচর্চা নিয়ে প্রচলিত নানা ভুল ধারণা, অতিথিদের নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, নিজস্ব স্বকীয়তাকে আত্মবিশ্বাসের সঙ্গে মেনে নেওয়া এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝেও নিজের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন তারা।
দর্শক ও শ্রোতারা এই আকর্ষণীয় পডকাস্ট শোটি উপভোগ করতে পারছেন সরাসরি এশা রুশদী এবং মেরিলের অফিশিয়াল পেজে।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর