ঢাকা | বঙ্গাব্দ

কাজে ফিরছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
কাজে ফিরছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

গত কদিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানার কর্মীরা ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তীব্র আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এই আন্দোলনের সময় ক্ষুব্ধ কর্মীরা বেশ কিছু কারখানার গুদামঘরে, পুলিশ বক্সে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে অগ্নিসংযোগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত কর্মীদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘাতে দুই পক্ষেরই বেশ কয়েকজন সদস্য আঘাতপ্রাপ্ত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উৃঙ্খল পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বহু কারখানায় সাময়িক ছুটির ঘোষণা দেয়। গোলযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বেশ কজনকে আটক করেছে।

এই বিক্ষোভ চলাকালীন মুঠোফোনে ভিডিওচিত্র ধারণের সময় হামলার মুখে পড়েন তৌফিক নামের এক কর্মী। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় তার মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সংসার জীবনের টানাপোড়েন দূর করতে মহানবীর চার উপদেশ

সংসার জীবনের টানাপোড়েন দূর করতে মহানবীর চার উপদেশ