ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে: সিসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে: সিসিক প্রশাসক ছবির ক্যাপশন: বিএনপি জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে: সিসিক প্রশাসক
ad728

জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কাজ করবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কুমারপাড়ার প্লাটিনাম লাউঞ্জে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাইয়ের রক্তঝরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। ছাত্র-জনতা, রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণে এ গণআন্দোলন সফলতা লাভ করে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, নির্যাতন, গুম, কারাবরণ ও আত্মত্যাগ এ আন্দোলনের ভিত্তিকে সুদৃঢ় করেছে। কোটাবিরোধী আন্দোলন ক্রমান্বয়ে এক দফার গণআন্দোলনে রূপ নেয় এবং জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দীর্ঘ সংগ্রাম চূড়ান্ত পরিণতি লাভ করে।সভায় বক্তারা বলেন, অতীতে গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলীকরণ এবং দুর্নীতি দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় রাখা, মতপার্থক্যকে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা এবং ভবিষ্যতে যেন আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা উগ্রবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে যথাক্রমে স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার দুটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে উভয় সময়ের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহীন ও অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন।

এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমার পর ফের বাড়ল তেলের দাম

কমার পর ফের বাড়ল তেলের দাম