ঢাকা | বঙ্গাব্দ

মেসি ও তার সন্তানদের জন্য নেইমার উপহার হিসেবে দিলেন জার্সি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
মেসি ও তার সন্তানদের জন্য নেইমার উপহার হিসেবে দিলেন জার্সি ছবির ক্যাপশন: মেসি ও তার সন্তানদের জন্য নেইমার উপহার হিসেবে দিলেন জার্সি
ad728

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার প্রিয় বন্ধু লিওনেল মেসি ও তার দুই সন্তান থিয়েগো এবং সিরোর জন্য সান্তোসের ১০ নম্বর জার্সি উপহার দিয়েছেন। মেসি ও নেইমারের বন্ধুত্ব অনেক পুরনো; তারা একসাথে খেলেছেন বার্সেলোনায় এবং পরে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তেও। এই দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রমাণ ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত। যদিও জাতীয় দলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী, ক্লাবের বন্ধুত্ব এখনও অটুট।

নেইমার জার্সি দেওয়ার সময় একটি বার্তায় লিখেছেন, “নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি একটি পবিত্র স্মারক, যার মূল্য অপরিমেয়। ১০ নম্বরটি রাজার (পেলে) সঙ্গে অমর। নেইমার, মেসি ও পেলের ১০ নম্বর ফুটবলের ইতিহাসে অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।”

২০১৪-১৫ মৌসুমটি মেসি ও নেইমারের জন্য বার্সেলোনার জার্সিতে একটি স্মরণীয় সময় ছিল। সেই মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে মিলিয়ে ট্রেবল জিতেছিল। এই সময় মেসি ও নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু হয়েছিলেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ, যিনি বর্তমানে মেসির সঙ্গে মায়ামিতে খেলছেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়