ঢাকা | বঙ্গাব্দ

দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবির ক্যাপশন: দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের
ad728

জাতীয় সংসদে মন্ত্রীবিহীন কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকেও কয়েকটি দপ্তরের সংসদীয় কার্যাবলি সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় বা বিভাগে নির্দিষ্ট কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্বে নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম নির্ধারিত দুই মন্ত্রী পরিচালনা করবেননতুন দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত থাকলে এসব দপ্তরের সংসদীয় কার্যাবলি পরিচালনা করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদীয় কার্যাবলি সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এসব দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এর ফলে সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীবিহীন এসব মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংসদে প্রশ্নের জবাব, বিভিন্ন প্রস্তাব ও বিলসংক্রান্ত কার্যক্রমসহ সংশ্লিষ্ট সংসদীয় দায়িত্ব নির্ধারিত মন্ত্রীরা পালন করবেন।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ