নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গ্লোবাল সাউথের একটি আধ্যাত্মিক পর্যটন কাঠামোর ভেতরে বহুভাষিক যোগাযোগ, ভাষা ব্যবস্থাপনা এবং ভাষার টেকসই উন্নয়ন নিয়ে গবেষণাকর্ম পরিচালনা করেছেন রবিউল আলম। তাঁর এই কাজ বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জনগোষ্ঠীর পারস্পরিক যোগাযোগ, কার্যক্রমে অংশগ্রহণ এবং ভাষাগত ব্যবস্থাপনার ক্ষেত্রে সামাজিক ও ধর্মীয় অনুশাসনের প্রভাব গভীরভাবে ফুটিয়ে তুলেছে।
প্রথাগত শিক্ষালয়ের গণ্ডি পেরিয়ে ভাষা, সমাজসংস্কৃতি এবং সর্বব্যাপী অংশগ্রহণের মধ্যকার আন্তঃসম্পর্ক অনুধাবনের ক্ষেত্রে এই গবেষণা সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ হাজির করেছে।
তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ইউকিউর স্কুল অব এডুকেশনের প্রধান অধ্যাপক রবিন শিল্ডস অত্যন্ত প্রশংসা করেন।
সেখানে তিনি বিশ্বমানের নানা ধর্মীয় জমায়েতে বহুভাষিক যোগাযোগের জটিল দিক নিয়ে করা রবিউল আলমের এই গবেষণাকে একটি মৌলিক ও অন্তর্দৃষ্টিসম্পন্ন প্রয়াস হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর