ঢাকা | বঙ্গাব্দ

সিরিজ জয় নিয়ে পোস্ট দিয়ে ট্রলের মুখে শেহবাজ শরিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
সিরিজ জয় নিয়ে পোস্ট দিয়ে ট্রলের মুখে শেহবাজ শরিফ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি ক্রিকেট দলের একটি সিরিজ জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তীব্র বিদ্রূপের শিকার হয়েছেন। নিজের অফিসিয়াল এক্সে ফখর জামানের সেঞ্চুরি এবং দুই তরুণ ক্রিকেটার আরাফাত মিনহাস ও হাসান নেওয়াজের দারুণ জুটির প্রশংসা করার পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেন। কিন্তু এই অভিনন্দনবার্তায় একটি গুরুত্বহীন সিরিজকে 'ঐতিহাসিক' হিসেবে উল্লেখ করায় নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি।

প্রধানমন্ত্রীর এই পোস্টের পর পরই এক্সে শুরু হয় ব্যাপক ট্রল। আব্দুল্লাহ৫৬ নামের এক ব্যবহারকারী লেখেন, সিরিজ জয় ভালো কথা হলেও প্রধানমন্ত্রী বিষয়টিকে যেভাবে তুলে ধরেছেন তা বিব্রতকর। তার মতে, এটি কোনো বড় টুর্নামেন্ট নয়, বরং একটি সাধারণ সিরিজ মাত্র, যা নিয়ে এমন টুইট করা অপ্রাসঙ্গিক।

যুবরাজ৩৩৬৮৪১ নামের আরেক ব্যবহারকারী আরও এক ধাপ এগিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরবর্তী পোস্ট হয়তো টস জেতার সাফল্যের জন্যই আসবে। মূলত অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করায় তিনি এই কটাক্ষ করেন।

ভারতের ক্রিকেট সমর্থক সৌরভরয়২৪ ও শেহবাজের বক্তব্য নিয়ে বিদ্রূপ করতে ছাড়েননি। তিনি প্রশ্ন তোলেন, একটি সিরিজ জয় করাও কি ঐতিহাসিক অর্জন? তার ধারণা, পাকিস্তান দল হয়তো জীবনে প্রথমবার এমন কিছু জিতেছে, তাই প্রধানমন্ত্রী এত বেশি আনন্দিত হচ্ছেন এবং তাকে এই আনন্দ উপভোগ করতে দেওয়ার পরামর্শ দেন তিনি।

অনুরাগ৯৭৯৩ নামের অপর এক ব্যবহারকারী শেহবাজ শরিফের এমন কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, লোকটির কি আসলেই আর কোনো কাজ নেই? সামান্য কোনো ম্যাচ জিতলেই তিনি দলকে অভিনন্দন জানাতে চলে আসেন বলে তিনি মন্তব্য করেন।

এদিকে তানিয়া শর্মা নামের এক ব্যবহারকারী হংকং সিক্সেসের প্রসঙ্গ টেনে এনে শেহবাজকে একহাত নেন। তিনি প্রশ্ন রাখেন, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে লিগ পর্বের একটি ম্যাচ জয় করাও কি ত্রিদেশীয় সিরিজ জয়ের সমান? নাকি পাকিস্তানের প্রতিটি জয়ের পরই প্রধানমন্ত্রী টুইট করা শুরু করবেন?

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিব

গাছের চারা খেয়ে ফেলেছে গরু, কৃষককে পিটিয়ে হত্যা করলেন প্রতিব