নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে খাতা পুনঃযাচয়ের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।
এর আগে গত ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।
পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে এই বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এছাড়া সারা দেশে সর্বোচ্চ ফলাফল বা জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর যারা আশানুরূপ ফল পাননি, তাদের জন্য ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় কেবল একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী।
অন্যদিকে, দুটি বিষয়ে ফেল করেছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। মূলত এক বা দুটি বিষয়ে যারা পাস করতে পারেননি, তাদের জন্যই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
ফল প্রকাশের ঠিক এক মাসের ব্যবধানেই এসব অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সম্পূরক পরীক্ষা চলবে। একই সঙ্গে এই সময়ের মধ্যেই সব ধরনের ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর