ঢাকা | বঙ্গাব্দ

সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ ছবির ক্যাপশন: সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ
ad728

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকাল ৯টা থেকেই সংসদ ভবনের গেটে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।

জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
তারাবি নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া

তারাবি নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া