ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন পোশাকের বাজার মন্দার কবলে পড়লেও ১২ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
মার্কিন পোশাকের বাজার মন্দার কবলে পড়লেও ১২ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের ছবির ক্যাপশন: মার্কিন পোশাকের বাজার মন্দার কবলে পড়লেও ১২ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের
ad728
২০২৫ সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি কিছুটা কমলেও বাংলাদেশে রফতানি বেড়েছে। বছরব্যাপী দেশটির বাজারে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১২ শতাংশ। এদিকে, যুক্তরাষ্ট্রে চীনের হারানো বাজার দখলে দ্রুত এগিয়ে দেশটিতে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ ভিয়েতনাম।ট্রাম্প প্রশাসনের শুল্ক ঝড়ের অস্থির পরিস্থিতিতেও বাংলাদেশ একক বড় রফতানি গন্তব্যে শক্ত অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টসের (ওটেক্সা) হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ৭ হাজার ৭৮৮ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১.৭৪ শতাংশ কম।শুল্ক বৃদ্ধির কারণে আমদানিকারকদের খরচ বেড়েছে, ভোক্তার পকেটেও চাপ পড়েছে। ফলে বছরের তিন প্রান্তিকেই মার্কিন বাজারের প্রবৃদ্ধি কমেছে। তবে এ চাপ বাংলাদেশের রফতানিতে খুব বেশি প্রভাব ফেলেনি। বছরজুড়ে বাংলাদেশি উদ্যোক্তারা যুক্তরাষ্ট্রে ৮২০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছেন, যা আগের বছরের তুলনায় ১১.৭১ শতাংশ বেড়েছে।
 বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী বলেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন হুমকি-ধামকি ও শুল্ক দিয়ে বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এর কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়েছে।
 
এদিকে, মার্কিন বাজারে ভিয়েতনাম সর্বোচ্চ সাড়ে ২১ শতাংশ বাজার দখল করেছে। দেশটি রফতানি করেছে ১ হাজার ৬৭৪ কোটি ডলারের পোশাক। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যার বাজার হিস্যা ১৩.৬৬ শতাংশ, রফতানি ১ হাজার ৬৪ কোটি ডলারের পোশাক। বাংলাদেশের তৈরি পোশাক তৃতীয় স্থানে, মার্কিন বাজারের ১০.৫৩ শতাংশ দখল করছে।

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স