ঢাকা | বঙ্গাব্দ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর মরদেহ দেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর মরদেহ দেশে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

কুয়েতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী জিয়াউর রহমান জিয়ার মরদেহ ঘটনার বারো দিন পর শেষ পর্যন্ত তাঁর নিজ জন্মভূমিতে এসে পৌঁছেছে।

আজ রবিবার সকালে একটি বিশেষ ফ্রিজিং গাড়িতে করে মরহুমের কফিনবাহী গাড়িটি তাঁর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

স্বজনদের বুকফাটা কান্না ও আহাজারিতে এ সময় পুরো গ্রাম ও এর আশেপাশের পরিবেশ ভারী ও শোকাচ্ছন্ন হয়ে ওঠে।

নিহত জিয়াউর রহমান জিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলী গ্রামের বাসিন্দা মো. আজিজুর রহমানের সুযোগ্য সন্তান।

পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং জীবিকার অন্বেষণে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি সুদূর কুয়েতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেঁতুলিয়ায় করতোয়ার ছোট ব্রিজে মরণফাঁদ, বাঁশের রেলিংয়ে চল

তেঁতুলিয়ায় করতোয়ার ছোট ব্রিজে মরণফাঁদ, বাঁশের রেলিংয়ে চল