ঢাকা | বঙ্গাব্দ

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় প্রথম সফল পদক্ষেপ চীনের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় প্রথম সফল পদক্ষেপ চীনের ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

চীন চায়নিজ মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং সিনহুয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষার আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর মধ্যে বেইজিংই প্রথম এই সমঝোতার পরিপূর্ণ ও সফল রূপায়ণে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে।

পরিবেশগত প্রভাব নির্ধারণের প্রক্রিয়ায় উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন। এর মাধ্যমে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সামুদ্রিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ৫০টিরও বেশি দেশের সঙ্গে ইতোমধ্যে সামুদ্রিক অংশীদারত্ব ও সহযোগিতা সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে বেইজিং।

উন্নয়নশীল এই অংশীদারত্ব কেবল কাগজেই সীমাবদ্ধ থাকেনি, বরং যৌথ উদ্যোগে ৪০টির অধিক সামুদ্রিক গবেষণা কেন্দ্র ও ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।

পাশাপাশি, সামুদ্রিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় স্বল্প আয়তনের হলেও অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর নানা প্রকল্প মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করেছে দেশটি।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বিএনপির অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ নেত

বগুড়ায় বিএনপির অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ নেত