ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে সামলাবেন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে সামলাবেন ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে সামলাবেন
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। মন্ত্রিসভার দফতর বণ্টনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ সামলাবেন।

শপথ গ্রহণের পর তিনি ২৫ জন পূর্ণ মন্ত্রী২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ঐতিহ্য ভেঙে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

মন্ত্রীরা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রীরা: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎসবকালীন বাজারে বাংলাদেশ: কেন দাম বাড়ে, বিশ্ববাজারে ছাড়?

উৎসবকালীন বাজারে বাংলাদেশ: কেন দাম বাড়ে, বিশ্ববাজারে ছাড়?